,

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে নিহত পুলিশ কর্মকর্তার স্বজনরা দেখা করতে এলে তিনি এই নির্দেশ দেন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস জানান।

মন্ত্রী নিহতের পরিবারের জন্য কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকা অনুদান প্রদান এবং তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় ঋণ সহায়তার কথা জানান। পাশাপাশি কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মরহুম আলতাফ হোসেনকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর অটোরিকশা রাখা নিয়ে তৈরি হওয়া বিবাদ মেটাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় সাভার থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে