,

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরপেক্ষতা ও দক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, পতিত সরকারের অনুসারীদের রটানো প্রোপাগান্ডাকে আমল দেওয়ার মাধ্যমে কমিশনকে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালানো হচ্ছে।

এক বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদের নির্ধারিত সংস্কার প্রক্রিয়া পাশ কাটিয়ে অসাংবিধানিক উপায়ে ও দলীয়করণের মাধ্যমে গঠিত এই কমিশন দিয়ে বিরোধী দলকে হয়রানি করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। জুলাই বিপ্লব-পরবর্তী অঙ্গীকার অনুযায়ী নিরপেক্ষ ও স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে দুদককে আমূল সংস্কারের দাবি জানান তিনি। তবে একটি স্বাধীন ও পুনর্গঠিত কমিশনের মাধ্যমে পরিচালিত যেকোনো সুষ্ঠু তদন্তে এনসিপি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে