,

সাইদ খোকন বললেন আলহামদুলিল্লাহ, আমি খুশি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মনোনয়ন না দিলেও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তে খুশি হয়েছেন বলে জানিয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুশি।’

আজ সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান খোকন। এ সময় তিনি বলেন, ‘আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। বাবার অবর্তমানে আমার অভিভাবক নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। আমার জন্য যা ভালো সেই সিদ্ধান্তই তিনি নিয়েছেন। তা আমি খুশি মনে হাসি মনে মেনে নিয়েছি।’

দক্ষিণের নির্বাচনে নৌকার মাঝি কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ফজলে নুর তাপস হঠাৎ করে দলীয় মনোনয়ন ফরম কেনার পর থেকে এ আলোচনা তুঙ্গে ওঠে। গত রোববার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

এতে ডিএসসিসি মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। যে কারণে দলটির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারান বর্তমান মেয়র সাঈদ খোকন।

যদিও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, নির্বাচনে বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না। অনেকে মনে করেছিলেন, দায়িত্ব পালনকালে সাঈদ খোকনকে নিয়ে নানা বিতর্ক ওঠায় আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ এ নির্বাচনে খোকনকে বাদ দিয়েছে দল।

গতকাল রোববার প্রার্থী ঘোষণা হলেও সাঈদ খোকন নিজের বাসায় থাকায় তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। নগর ভবনেও যাননি তিনি। আজ নিজেই গণমাধ্যমকর্মীদের ডেকে নিজের প্রতিক্রিয়া জানান সাইদ খোকন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা