,

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

news-image

নিউজ ডেস্ক : মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার ভোররাতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৬ ডিসেম্বর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীতে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলযোগাযোগ বন্ধ

তিনি আরও বলেন, রংপুর, রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। আজও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এরপর নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা