সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে আ.লীগ প্রার্থী হারলেও ক্ষতি নেই : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও তেমন কোনো ক্ষতি হবে না। এটা তো জাতীয় নির্বাচন নয় যে নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গঠন করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে হার-জিত হতেই পারে।’

এ সময় বিতর্কিত কাউকেই ঢাকার দুটি সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মেয়র পদে ঢাকা উত্তরে ৯ জন ও দক্ষিণে ৭ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত কোনো পদেই কাউকে নিশ্চয়তা দেওয়া হয় নাই।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তৃণমূলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের তৃণমূলের আন্দোলন সংগ্রামের কারণে তৎকালীন ওয়ান-ইলেভেনের সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তা ছাড়া আওয়ামী লীগ তৃণমূলকে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। কারণ তৃণমূল আওয়ামী লীগের বড় শক্তি।’

নতুন বছরে মন্ত্রীসভায় পরিবর্তন আসতে পারে বলেও আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী