,

ক্ষমতাসীন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : সাতটি পদ খালি রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর কার্যনির্বাহী সংসদের ৩৯টি শূন্য পদের ৩২টি প্রকাশ করা হয়েছে। এরমধ্যে নতুন মুখ এসেছে ১২। বেড়েছে নারী নেত্রীর সংখ্যা। বাদ পড়েছেন আগের কমিটিতে থাকা ৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

এর আগে গত শনিবার ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৪২টি ও ৫১ সদস্যের উপদেষ্টা কমিটির ৪০টি পদ ঘোষণা করা হয়। বাকি ১১টি উপদেষ্টা পদ ঘোষণা করার কথা থাকলেও বৃহস্পতিবার তা করা হয়নি।

বৃহস্পতিবার রাতে এ তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যে সাতটি পদ ফাঁকা রাখা হয়েছে, সেগুলো হল- সাংগঠনিক সম্পাদক-১, শিল্প ও বাণিজ্য, কোষাধ্যক্ষ, ধর্মবিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য-৩।

গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন।

এদিন ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৪২টি পদে নাম ঘোষণা করা হয়। বাকি ৩৯টি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নেতৃত্ব চূড়ান্ত করতে বুধবার প্রেসিডিয়াম বৈঠক করে আওয়ামী লীগ। এরপর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা