সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের তীব্রতা

news-image

অনলাইন ডেস্ক : মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আকাশ থেকে দেশের মধ্যাঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি শেষে শীত আরও জেঁকে বসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর কয়েক ফোটা বৃষ্টির দেখা মেলে। তা ধুলো ভিজিয়ে দেওয়ার আগেই শেষ হয়। তবে শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত আকাশ মেঘলা থাকার সময়ে রাতের তাপমাত্রা একটু বেশিই থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, বর্তমানে আকাশ মেঘলা রয়েছে। এ কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে বৃষ্টি শেষে শুক্রবার রাত থেকে তাপমাত্রা আরও কমতে পারে।

আজ (২৬ ডিসেম্বর) সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম।

আজ দিনে হালকা রোদের দেখা মিললেও রাতভর ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের প্রকোপ বেড়েছে বলে জানান তিনি। সকাল আটটার পর পঞ্চগড়ে সূর্যের দেখা মিললেও শীতের প্রকোপ এখনও কমেনি।

গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে হাড়-কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন-আয়ের খেটে খাওয়া মানুষ। মৃদু শৈত্য প্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

গতকাল সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৬ দশমিক ২। সেটিও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো।

গত ২৪ ডিসেম্বর সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেটিও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো। ওইদিন সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত ২৩ ডিসেম্বর সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২২ ডিসেম্বর সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, গত সপ্তাহে আকাশে মেঘ ছিলো বলে তাপমাত্রা কিছুটা বেড়েছিলো। আকাশে মেঘ থাকলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। এখন মেঘ কেটে যাওয়ায় দিনে রোদের দেখা মিলছে বটে তবে রাতের তাপমাত্রা কমে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে