,

কাদের জানালেন, দুই সিটি নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই– ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে।’

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বার্ষিক সাধারণসভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এই সিটি নির্বাচনে যেই জিতুক আমাদের কোনো সমস্যা নেই। সিটি নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুস্থ-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন দল অংশ নিচ্ছে। আমাদের প্রতিপক্ষ দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। আমি তাদের স্বাগত জানাই। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক আমরা সেটিই চাই।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা