,

সিইসি বললেন, সবাই চাইলে ইভিএমে ভোটগ্রহণ হবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করার বিপক্ষে যদি সবাই মত দেন, তাহলে ইভিএমের মাধ্যমে আর ভোটগ্রহণ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের’ দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল হুদা বলেন, ‘সবাই যদি বলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করা যাবে না, তাহলে সেটা করব না।’

সিইসি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা ইভিএমে টিকে আছি। আপনারা যারা এখানে আছেন, কয়েক বছরে ইভিএমের ওপরে নানাভাবে প্রশিক্ষণ নিয়েছেন, কর্মদক্ষতা অর্জন করেছেন। আমরা বিশ্বাস করি, ইভিএমের মাধ্যমে সহজে এবং নির্বাচনে যারা ভোট দিবে তাদের ভোটাধিকার সফলভাবে প্রয়োগ করতে পারবেন। এ নিয়ে সন্দেহ আছে? আপনারা যারা মাঠে-ময়দানে দেখবেন, যারা প্রয়োগ করবেন, তাদের কাছে যদি সন্দেহ থাকে আমাদের বলবেন। যদি সবাই বলেন, এটা দিয়ে নির্বাচন ভালোভাবে পরিচালনা করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।’

তিনি আরও বলেন, ‘আমরা ইভিএম দিয়ে অনেকগুলো নির্বাচন করলাম। জাতীয় সংসদ নির্বাচন করলাম, স্থানীয় সরকার নির্বাচন করলাম, সেখানে আমরা সফলতা পেয়েছি। সেখানে আমরা এটা ধরে রেখেছি। কেন ধরে রেখেছি, কারণ আমরা চাই ভোটার যেন তার ভোট দিতে পারে।’

ইভিএম ব্যবহার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই যে একটা অবস্থানে আপনারা (ইসির কর্মকর্তা-কর্মচারী) ইভিএমকে নিয়ে এসেছেন, এটা নিয়ে কি আপনাদের কম ঝামেলার মধ্যে পড়তে হয়েছে? কত লোকের আঁকাবাকা, তেড়া কথা শুনতে হয়েছে। আরও শুনতে হবে।’

‘প্রার্থীদের কার কি পরিচয়, কার কি পদ, কার কি বর্ণ, কার কি রঙ, কার কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড- যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তাদের একেবারেই দেখার বিষয় নয়। প্রত্যেককে সমান গুরুত্ব দিতে হবে, প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করতে হবে, প্রত্যেকের নির্বাচনী কর্মকাণ্ডকে মূল্যায়ন করতে হবে’, যোগ করেন নূরুল হুদা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা