,

যশোরে ছেলে হত্যা করলো মা-বাবাকে

news-image

যশোর প্রতিনিধি : মা-বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। পালানোর সময় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। ঘটনায় নিহতরা হচ্ছেন, মহিরুদ্দীন (৬৫) ও স্ত্রী আয়না বেগম (৫০)।

মিলন (৩০) নামে ওই ছেলে মা-বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর পালিয়ে যাওয়ার সময় পাশের রাজাপুর বড়বাড়ি গ্রাম থেকে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে বলে জানিয়েছেন ইউপি সদস্য তারিক হোসেন বাবুল। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা