,

ডা. এবিএম আবদুল্লাহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তাকে সচিব পদমর্যাদায় চুক্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন।

এর আগে অধ্যাপক ডা. নুরুল ইসলাম প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আর কোনও সরকারপ্রধানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন না। সে হিসাবে দেশের দ্বিতীয় কোনও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের স্থান পেলেন এবিএম আব্দুল্লাহ।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করছেন লে. কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী।

রাষ্ট্রীয় সম্মানজনক এ নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দেয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হওয়া নিঃসন্দেহে গৌরবের। আমাকে সর্বোচ্চ সম্মানজনক পদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা রেখেছেন আমি যেন সেই আস্থার প্রতিদান দিতে পারি সেজন্য আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই’।

প্রসঙ্গত, চিকিৎসা পেশায় অনন্য অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ও চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ একুশে পদক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

চিকিৎসা বিদ্যায় তার লেখা বিভিন্ন গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশের মেডিকেল কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে। দেশের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাসহ সামগ্রিক পেশার উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর অসামান্য অবদান রয়েছে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা