,

‘অচিন পাখি’ ঢাকায়

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে টানা ১৫ ঘণ্টা ৩০ মিনিটের পথ পাড়ি দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’ দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার রাত ৮টা ১৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘অচিন পাখি’। প্রথা অনুযায়ী, ‘অচিন পাখি’কে ওয়াটার গান স্যালুট জানানো হয়। এ সময় উড়োজাহাজটিকে গ্রহণ করতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ড্রিমলাইনারটি।

শুক্রবার সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিম লাইনার ‘সোনার তরী’ এরইমধ্যে গত ২১ ডিসেম্বর বিকালে দেশে পৌঁছেছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা