,

শীতকালীন সংসদের অধিবেশন ৯ জানুয়ারি শুরু

news-image

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি থেকে শুরু হবে। ওইদিন বিকেল ৪টায় সংসদ অধিবেশন বসবে। এটা হবে নতুন বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন। সংসদের গণসংযোগ অধিশাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন কত দিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের পর তার ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। এজন্য বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়ে থাকে। এটি হবে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা