সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার চারপাশে বায়ুদূষণ হ্রাসে নীতিমালা হচ্ছে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা শহরের চারপাশে বায়ুদূষণ রোধ ও হ্রাস করার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করছে সরকার।

এ লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রণীত খসড়া নীতিমালা এবং ঢাকা শহরের চারপাশে বায়ুদূষণ হ্রাসে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাস্তা, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস ও ভবন নির্মাণ, পুনঃনির্মাণ ও মেরামত কার্যক্রম চলাকালে অস্থায়ী বেষ্টনি দিয়ে নির্মাণসামগ্রী ঢেকে রাখার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত এবং নির্মাণ চলাকালে দিনে দুইবার পানি ছিটানোর বিষয়টিও অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্রাক বা লরিতে উন্মুক্ত অবস্থায় বালু, মাটি, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী পরিবহনের মাধ্যমে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব করা হয়।

রাস্তার পাশে পৌরবর্জ্য সংরক্ষণ ও পোড়ানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও নীতিমালায় অন্তর্ভুক্ত হবে মর্মে সভায় জানানো হয়। ইটভাটাসহ পরিবেশ দূষণকারী ধোঁয়া নিঃসরণকারী যানবাহনসমূহ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়টিও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে মর্মে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খসড়া নীতিমালা বিস্তারিত পর্যালোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহ প্রদত্ত সুপারিশ অন্তর্ভুক্ত করে জরুরি ভিত্তিতে নীতিমালা চূড়ান্ত করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা শহরের চারপাশে বায়ুদূষণ হ্রাস করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য হাইকোর্ট গত ২৬ নভেম্বর নির্দেশনা দেন।

সভায় অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) আলমগীর মুহম্মদ মনসুরউল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদসহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে