সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সিটির জন্য প্রার্থী চূড়ান্ত ইসলামী আন্দোলনের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত নির্বাচনেও দলটি দুই সিটিতে প্রার্থী দিয়েছিল।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেসনে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও দক্ষিণ সিটি কর্পোরেসনে মুহাম্মাদ আব্দুর রহমানকে মেয়র-প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুই প্রার্থীকে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

জানা গেছে, শিগগির আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার ঢাকা দুই সিটি নির্বাচনের তারিখ গোষণা করা হয়। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি নির্বাচন। দুই সিটিতে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০১৫ সালে অনুষ্ঠিত দুই সিটি নির্বাচনে আবদুর রহমান ও শেখ ফজলে বারী মাসউদকে প্রার্থী করেছিল।

ঢাকা উত্তরে শেখ ফজলে বারী মাসউদ ১৮ হাজার ৫০ ভোট পেয়েছিলেন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

আর ঢাকা দক্ষিণে আলহাজ্ব আব্দুর রহমান পেয়েছিলেন ১৪,৭৮৪ ভোট। দক্ষিণে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী