সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সোনার তরী’ ঢাকায় আসছে!

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন ড্রিম লাইনার ‘সোনার তরী’। শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে নতুন এই ড্রিম লাইনার।

যাত্রা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিম লাইনার ‘সোনার তরী’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন বাংলাদেশের পক্ষে ‘সোনার তরীকে’ গ্রহণ করেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘সোনার তরীর’ যাত্রার শুভ উদ্বোধন করেন।

জানা গেছে, আজ ২১ ডিসেম্বর বিকেল ৪টা নাগাদ ড্রিম লাইনার ‘সোনার তরী’ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গত সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিম লাইনার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য বোয়িং ৭৮৭-৯ সিরিজের অত্যাধুনিক দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নতুন দুটি ড্রিম লাইনারের নামকরণ করেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে