,

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি

news-image

নিউজ ডেস্ক : ঘন কুয়াশায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসাতে দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ৮টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল ফের শুরু হয়।

এদিকে ফেরি চলাচল শুরু হলেও পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসাতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

নদীতে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট পারের জন্য অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

ঘাটে পারাপারের জন্য ১৪টি ফেরি আছে। ঘণ্টাখানেকের ভেতর আটকে থাকা গাড়িগুলো পার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা