সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মেলনস্থলের আশপাশে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার!

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সম্মেলনস্থলের আশপাশের এলাকায় ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে প্রচারণা চালানো হয়েছে।

আজ শুক্রবার বিকেলে এই সম্মেলন উদ্বোধন হওয়ার আগেই বিভিন্ন নেতার নামে শুভেচ্ছার পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেড়ে যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। রং-বেরঙের এই ব্যানার-ফেস্টুনের মধ্যে সম্রাটের মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন দেখা যায়।

তবে কে বা কারা এমন প্রচারণা চালিয়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি নেতাকর্মীরা। পোস্টার ও ফেস্টুনে ইসমাইল চৌধুরী সম্রাট মুক্তি পরিষদ এবং ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজের নাম দেখা গেছে।

ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজের ব্যানারে লাগানো ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি সম্রাটের ছবি জুড়ে দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এতে ‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এমন প্রচারণা স্লোগান লেখা ছিল।

অন্যদিকে সম্রাট মুক্তি পরিষদের আহ্বায়ক জাহিদ হাসান ভূঁইয়ার নামে লাগানো প্রচারণা পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এতে সম্রাটের ছবি জুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসময়ের কর্মী যুবলীগের ইসমাইল চৌধুরী সম্রাটের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।’

প্রসঙ্গত, ক্যাসিনোকাণ্ডে সম্প্রতি গ্রেপ্তার হওয়ার আগে সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে