,

শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আজ বিশ্ব নেতা : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা যে নির্দেশনা দেবেন তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ২১‌তম জাতীয় সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।

এসময় তার বক্তব্যে মাস্টার দা সূর্যসেন-প্রীতিলতা থেকে শুরু করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আজ বিশ্ব নেতা। শেখ হাসিনার হাতে যতদিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সারা বিশ্বের চারজন পরিশ্রমী রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। এসময় তিনি শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।

নিজ বক্তব্যে ওবায়দুল কাদের পলাশীর প্রান্তরে ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার কথা স্মরণ করেন। শেখ মুজিবের নেতৃত্বে জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছেন বলে মন্তব্য করেন তিনি।

৭৫ -এর ১৫ আগস্ট ষড়যন্ত্রকারী ও স্বাধীনতাবিরোধী শক্তির হাতে বঙ্গবন্ধুর স্বপিরবারে নিহত হওয়ার তীব্র নিন্দা জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে হবে জানিয়ে কাদের বলেন, সেই প্রতিশ্রতি পালনের অংশ হিসেবে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদমুক্ত দেশ গড়ব।

এর আগে বিকেল তিনটা ৫ মিনিটে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দু’দিনব্যাপী এ সম্মেলনের শেষদিন ২১ ডিসেম্বর নির্বাচন করা হবে দলীয় সনভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা