,

শুল্ক ও ট্রানজিট ফি ছাড়াই বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় পণ্য পরিবহন শুরু জানুয়ারিতে

news-image

নিউজ ডেস্ক : নাগরিকত্ব বিল নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল করা হলেও বহিঃশুল্ক ও ট্রানজিট ফি ছাড়াই জানুয়ারি থেকে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর দিয়ে পণ্য আনা-নেয়ার সুযোগ পাচ্ছে নয়া দিল্লি। সাউথ এশিয়ান মনিটর

গত সপ্তাহে ঢাকায় জাহাজ চলাচলবিষয়ক সচিবপর্যায়ের সভায় বাংলাদেশের জাহাজ চলাচলবিষয়ক সচিব মো. আবদুল সামাদ ও তার ভারতীয় প্রতিপক্ষ গোপাল কৃষ্ণের মধ্যে এই সমঝোতা হয়। একে দুই দেশের মধ্যকার কানেকটিভিটিতে নতুন অধ্যায় বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জাহাজ চলাচলবিষয়ক সচিব আবদুস সামাদ বলেন, আমরা এখনো প্রথম পরীক্ষামূলক পরিচালনার তারিখ নির্ধারণ করিনি। তবে তা আগামী বছরের জানুয়ারিতে হতে পারে। চট্টগ্রাম বা মোংলা বন্দর থেকে একটি কন্টেইনার কার্গো আগরতলা ও আখাউড়া নৌরুট দিয়ে ভারতীয় রাজ্য ত্রিপুরা যাবে।

দুই দেশের মধ্যকার চুক্তির অনুযায়ী বহিঃশুল্ক প্রযোজ্য হবে না। তবে ভারত বন্দরের জন্য বাংলাদেশের টেরিফ শিডিউল অনুযায়ী শুল্ক ও কর প্রদান করবে। এছাড়া বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের নীতি অনুযায়ী রাস্তা ব্যবহারের জন্য ফিও প্রদান করবে ভারত।

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ও দুটি বন্দরের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য সাতটি রুট চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম বা মোংলা বন্দর থেকে আখাউড়া হয়ে আগরতলা, চট্টগ্রাম বা মোংলা বন্দর থেকে তামাবিল হয়ে ডাউকি; চট্টগ্রাম বা মোংলা বন্দর থেকে শেউলা হয়ে সুতারকান্ডি, চট্টগ্রাম বা মোংলা বন্দর থেকে সিমান্তপুর হয়ে বিবেকবাজার।

এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে নৌপথে যাতায়াতকারী যাত্রীরা বন্দরে অন অ্যারাইভাল ভিসা পাবেন। উল্লেখ্য, গত মার্চে নারায়ণগঞ্জ থেকে কোলকাতাগামী জাহাজ চলাচল শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা