,

এবারের শপথ জঙ্গিবাদ নির্মূল : কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের এবারের শপথ হবে, জঙ্গিবাদ নির্মূল ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়া।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ তুলে ফেলা এবং জঙ্গিবাদ নির্মূল বর্তমান সরকারের চ্যালেঞ্জ। এটি বাস্তবায়নে নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের এবারের কমিটিকে আরো গতিশীল করা হবে।

ওবায়দুল কাদের বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন।

তিনি বলেন, দলকে শক্তিশালী করা না গেলে সরকার সফল হয় না। আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে। সে লক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্তমান কমিটির সফলতা-ব্যর্থতার মূল্যায়ন করবে দলীয় নেতাকর্মী ও জনগণ।

আওয়ামী লীগের বিভাগীয় এবং জেলা কমিটিগুলো সফলভাবে কাজ করেছে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভিশন সফল করতে আওয়ামী লীগের নতুন কমিটি কাজ করবে।

দলের গঠনতন্ত্র পরিবর্তন ও সংশোধন হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সিনিয়র নেতা মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাসস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা