সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী কমিটির সফলতার পাশাপাশি ব্যর্থতাও আছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ গত নির্বাচনে জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতির কাছে আমাদের নেত্রী যে এজেন্ডা উপস্থাপন করেছেন, নির্বাচনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং আমাদের নেত্রীর ভিশন বাস্তবায়নে উপযোগী শক্তি হিসেবে একটা ব্যালেন্স করে আওয়ামী লীগকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

এ সময় দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হবে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বিদায়ী কমিটির সফলতার পাশাপাশি ব্যর্থতাও আছে। তবে এটি মূল্যায়ন করবে কর্মী এবং দেশের জনগণ।

এর আগে সম্মেলন প্রস্তুতি পরিদর্শনে প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, দলে সহ-সম্পাদক পদ আর থাকছে না। উপদেষ্টামণ্ডলীর সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হবে বলেও জানান ড. রাজ্জাক।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে