সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম কষ্টের

news-image

নিউজ ডেস্ক : রাজাকারদের তালিকায় যোদ্ধাদের নাম আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা মুক্তিযোদ্ধাদের জন্য কষ্টের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কিভাবে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে এলো এটা রহস্যজনক। এ তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। যাদের পরিবাররের সদস্যরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের যদি রাজাকার শব্দটি শুনতে এটি তাদের জন্য খুবই কষ্টের বিষয়।

বুধবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দেওয়া সূচনা বক্তব্যে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে বলেছিলাম তালিকাগুলো ভালোভাবে যাচাই-বাছাই করে প্রকাশ করার জন্য। এত তাড়াতাড়ি এটি প্রকাশ করার কথা না, তাও আবার বিজয় দিবসের আগে। আমরা সুন্দরভাবে বিজয় দিবস উদযাপন করলাম। তালিকা সময় নিয়ে প্রকাশ করা দরকার ছিলো। সব মিলিয়ে একটি গোলমাল তৈরি হয়েছে। ৭২ সালে যুদ্ধের সময় আমাদের আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা ছিলো তাদের অনেককে পাকিস্তান সরকার দুর্বৃত্ত, সন্ত্রাসী বলে মামলা দিয়েছিলো।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে