,

সংগ্রামের সম্পাদককে কারাগারে প্রেরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে শুক্রবার এ মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে সংবাদটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় পত্রিকা অফিসের কার্যালয়ে ভাঙচুর ও গেটে তালা ঝুলিয়ে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। খবর পেয়ে সংগ্রাম কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা