,

চীনা নাগরিককে হত্যার দায় স্বীকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুইকে (৪৩) গামছা পেঁচিয়ে আমরা হত্যা করি। আমরা তাকে হত্যা করে ভুল করেছি।’ আজ (বুধবার) চীনা নাগরিক হত্যাকাণ্ডে গ্রেফতার বাসার দুই সিকিউরিটি গার্ডের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।

রিমান্ড শুনানিতে আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করেন। শুনানি চলাকালে তাদের ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন প্রশ্ন করেন, ‘আপনাদের কি কিছু বলার আছে?’ উত্তরে তারা বলেন, ‘আমরা ভুল করেছি।’

বিচারক তাদের আবার প্রশ্ন করেন, ‘কীভাবে হত্যা করেছেন?’ তখন তারা বলেন, ‘গামছা পেঁচিয়ে তাকে আমরা হত্যা করি।’

‘কত টাকা নিয়ে গেছেন?’ বিচারকের এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, ‘তিন লাখ ৪৯ হাজার টাকা তার কাছ থেকে নিয়ে যাই।’

এদিন তাদের দুজনকে আদালতে হাজির করে পুলিশ। এসময় বনানী থানায় করা হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার তাদের দুজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে বনানীর ‘এ’ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির ফাঁকা জায়গার মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনে থাকতেন তিনি। ওই চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা