সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সাফল্যের পথে কেমোথেরাপির চিকিৎসকরা

news-image

নিউজ ডেস্ক : ক্যান্সার চিকিৎসায় গবেষকরা কেমোথেরাপি দেয়ার নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু করেছেন।

শিগগিরই আরও সুখবর আসতে পারে। যুক্তরাজ্যে ক্যান্সার টিউমারে নির্দিষ্ট লক্ষ্যে কেমোথেরাপি পৌঁছানোর উদ্ভাবনী উপায় নিয়ে কাজ করছেন একদল চিকিৎসক। খবর বিবিসির।

চিকিৎসকরা বলছেন, বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের উপায়ে কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে।

এ পদ্ধতিতে ক্যান্সারের আরও উন্নত চিকিৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগীর পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম হতে পারে।

যুক্তরাজ্যের রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে অ্যাকোয়াস্টিক ক্লাস্টার থেরাপি নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা।

এটি মূলত আলট্রাসাউন্ড তরঙ্গ ও মাইক্রোসকপিক ক্লাস্টারের মাধ্যমে টিউমারে কেমোথেরাপি ওষুধ পৌঁছে দেয়। এতে আশপাশে থাকা সুস্থ কোষের ক্ষতি হয় না।

হাসপাতালে পরীক্ষামূলকভাবে ক্যারেন চাইল্ডস নামে যকৃতে টিউমারের এক নারী রোগীকে এ পদ্ধতিতে চিকিৎসা দেয়া হচ্ছে।

গবেষকরা বলছেন, এখনই চিকিৎসা পদ্ধতি সফল তা পুরোপুরি বলার সময় আসেনি। এ পদ্ধতির কার্যকর করার আগে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে