সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিখিতভাবে অভিযোগ পেলেই নাম প্রত্যাহার করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, লিখিতভাবে অভিযোগ পেলেই নাম প্রত্যাহার করা হবে। এই তালিকা যাচাই-বাছাই করে সংশোধন করা হবে বলেও জানান তিনি। তবে এ তালিকা আগেই করা ছিল। নতুন করে কোন তালিকা প্রস্তুত করেনি সরকার। শুধু প্রকাশ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

এদিকে গত ১৫ ডিসেম্বর বিজয় দিবসের একদিন আগে প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে ১০ হাজার ৭৮৯ রাজাকারের নাম। এই তালিকা প্রকাশ হওয়ার পর বেশ কিছু মুক্তিযোদ্ধাদের নাম আশায় সমালোচনার সৃষ্টি হয়।

তালিকা প্রকাশের দিন মন্ত্রী বলেছিলেন, আমরা রাজাকাদের তালিকা প্রকাশ করবো, প্রস্তুত করবো বলি নাই। প্রকাশ অর্থ সরকারের হেফাজতে যে সমস্ত দলিলের মাধ্যমে প্রমাণ পাওয়া যাবে, তাই শুধু প্রকাশ করা হবে। সবচেয়ে নির্ভরযোগ্য যে প্রমাণ সেটা পাঁচ বছর আল শামস, আল বদর, জামায়াত এরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে যুদ্ধের সময়ের অনেক দলিল বিশেষ করে তাদের অপকর্মের দলিল তারা সরানোর চেষ্টা করে ছিল এবং তারা সফলও হয়েছে। এরপর, আগামী ২৬ মার্চে প্রকাশ করা হবে দ্বিতীয় তালিকা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে