,

জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

news-image

জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবি সমাধিস্থলের স্মৃতিসৌধে পুস্তবক অর্পণ ও আজ বিকেল ৪ টায় জাতীয় সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করেন।

আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও চ্যানেল টুয়েন্টিসিক্স এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিসিক্স এর হেড অব প্রোগ্রাম জুলহাস চৌধুরী পলাশ, জাতীয় সাংবাদিক ক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি.এম. সাগর, নিউজ বাংলা ৭১ এর সম্পাদক কাজী মোঃ আল আমীন, জাতীয় সাংবাদিক ক্লাবের সদস্য কায়কোবাদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন- বাঙালির মুক্তি এসেছিল অনেক রক্ত ঝরিয়ে, শোষণ-বঞ্চনা আর যন্ত্রণার শেষে লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের বিজয় অর্জন হয়। তাই দিনটি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা