,

কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে দৈনিক সংগ্রামকে : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক সংগ্রাম পত্রিকায় একাত্তরের ঘাতক জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করায় তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ডিএফপির পক্ষ থেকে সংগ্রাম পত্রিকার ডিকলারেশন কেন বাতিল হবে না সে বিষয়ে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

মহান বিজয় দিবসে সোমবার রাজধানীর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পুষ্পার্পণের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।

মন্ত্রী বলেন, জামায়াত নেতা কাদের মোল্লা যুদ্ধাপরাধী। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানীদের সঙ্গে আঁতাত করে দেশ বিরোধী কাজে লিপ্ত ছিলেন।

তিনি আরও বলেন, একাত্তরের ঘাতক কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নীসংযোগ এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। সে কারণে আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে। সংগ্রাম পত্রিকা তাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ষড়যন্ত্র থাকবে, তার পরও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে যেতে হবে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনও অপতৎপরতাকে একচুলও ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা