সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই বাংলাদেশের মাটিতে বারবার বেঈমানের জন্ম হয়েছে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেই ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশের মাটিতে সেই মীর জাফর, মোশতাক থেকে শুরু করে বেঈমানের জন্ম বারবার হয়েছে। খুনি জিয়ার মতো বারবার খুনিরা এসেছে। কিন্তু ভবিষ্যতে আর এ দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেই দায়িত্ব বাংলাদেশের জনগণকে নিতে হবে। আমাদের তরুণ সমাজকে নিতে হবে। প্রজন্মের পর প্রজন্মকে সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশ জাতির পিতা দিয়ে গেছেন, এই স্বাধীনতাকে সমুন্নত রেখে বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবেও সেভাবে এগিয়ে যাবে। বিশ্বসভায় যেন বাংলাদেশ মর্যাদা নিয়ে চলতে পারে। তাহলেই শহীদের আত্মত্যাগ এবং তাদের মহান অবদান চিরভাস্বর হয়ে থাকবে।’

শহীদের আত্মত্যাগ কখনও বৃথা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বুদ্ধিজীবীদের মধ্যে যারা এ দেশের জন্য জীবন দিয়ে গেছেন, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের নামটাও মুছে ফেলা হয়েছিল। কিন্তু সেটাতো মুছে ফেলতে পারেনি। কারণ আত্মত্যাগ কখনও বৃথা যায় না। সেটা প্রমাণ হয়েছে এখন বাংলাদেশে।’

তিনি বলেন, ‘জাতির পিতার যে স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে সেভাবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে