,

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে। ক্ষণগণনার এই কাউন্টডাউনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় কাউন্টডাউন ডিসপ্লে বসানো হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে স্থানটি পরিদর্শন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও প্রধান সমন্বয়ক আবু নাসের কামাল চৌধুরী।

আতিকুল ইসলাম বলেন, আমাদের জাতির জনকের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে আমরা এখানে এসেছি। জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কোন জায়গায় স্থাপন করা হবে সেজন্য এখানে আসা। এই ক্ষণগণনার মাধ্যমে আমরা গুনতে শুরু করবো কোনদিন আমাদের সেই দিন আসে, যেদিন জাতির পিতা জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু না হলে আমাদের দেশ স্বাধীন হতো না, আমরা পরাধীন জাতি হয়েই থাকতাম।

ক্ষণগণনা প্রসঙ্গে মেয়র আতিক বলেন, আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী এই ক্ষণগণনার স্থান উদ্বোধন করবেন। এরপর থেকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ঢাকায় সংসদের দক্ষিণ প্লাজায়, হাতিরঝিলে এবং উত্তরায় তিনটি ক্ষণগণনার স্থান নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবাই ছবি-সেলফি তুলে বিশ্বকে জানিয়ে দেবে, দেখো কার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে এসময় মন্তব্য করেন আতিকুল ইসলাম।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এসময় বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ১৭ মার্চ থেকে শুরু হবে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এ সময়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান এবং বর্তমান সময়েও বঙ্গবন্ধু অনেক বেশি প্রাসঙ্গিক তা আমরা তুলে ধরবো সবার কাছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য পুরো জাতি অপেক্ষা করছে। তাই আমাদের এই ক্ষণগণনার কার্যক্রম শুরু করা হচ্ছে। ক্ষণগণনার দিনটি শুরু হবে ১০ জানুয়ারি। যেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তার প্রিয় স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা