,

পুলিশি হেফাজতে সংগ্রাম সম্পাদক, কার্যালয়ে তালা

news-image

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সংগ্রাম’র সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) তমিজউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘দৈনিক সংগ্রাম’র সম্পাদক আবুল আসাদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে বিকেল থেকে ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’ ব্যানারে হাতিরঝিল থানাধীন সংগ্রাম কার্যালয়ের সামনে অবস্থান নেন বেশকিছু যুবক।

দৈনিক সংগ্রামের সেই সংবাদ

সন্ধ্যার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এ সময় তারা ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান।

এ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নিয়ে যায় হাতিরঝিল থানা পুলিশ।

এদিকে, কার্যালয়ের ভেতরে বিক্ষুব্ধরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন পত্রিকাটির সংবাদকর্মীরা। আর সম্পাদক আবুল আসাদকে পুলিশি হেফাজতে নেওয়ার পর সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা