,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকার ২৯তম

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস। এ তালিকায় ২৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ফোর্বস তালিকাটি প্রকাশ করে।

ব্যক্তিগত ক্যারিয়ার, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা, গণমাধ্যমে পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা করে মার্কিন ওই সাময়িকী।

তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় তারপরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।

তালিকায় দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী সিতারমনের অবস্থান ৩৪তম। শেখ হাসিনা নিউজিল্যান্ডের আলোচিত প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন (৩৮) ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের (৪০) চেয়েও ক্ষমতাধর নারী।

সাময়িকীটি বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত বছর ফোর্বসের তালিকায় ২৬তম অবস্থানে ছিলেন তিনি।

ফোর্বসের তালিকায়ও এবারও শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। তিনি ৯ বছর ধরে সবচেয়ে ক্ষমতাধর নারীর অবস্থানটি ধরে রেখেছেন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার ন্যান্সি পেলোসি, চতুর্থ অবস্থানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন, পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের প্রধান নির্বাহী মেরি বারা, ষষ্ঠ অবস্থানে আছেন মেলিন্ডা গেটস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প (৪২) এবং টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের (৮১) নামও রয়েছে তালিকায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা