সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যস্ততার কারণেই ভারত যাননি পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বয়কট নয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবাসী আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফর বয়কট করেনি। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই তারা সফর বাতিল করেছেন।’

তিনি বলেন, ‘বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস একেবারেই আমাদের দুয়ারে সমাগত। এ দুটি দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তারা এখন ভারত সফরে নাও যেতে পারেন। সেটা হয়তো পরবর্তীতে যাবেন।’

এছাড়া আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন সামনে রেখে ২৯টি জেলায় কাউন্সিল সম্পন্ন হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল পাস ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের মন্তব্য করার কিছুই নেই।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়া দিল্লিতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের। আর আজ শুক্রবার ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে ভারত সফরে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। কিন্তু শেষ মুহূর্তে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, ভারতের নাগরিক সংশোধনী বিল (সিএবি) পাস হওয়ার পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট সহিংসতার জন্য বাংলাদেশের দুই মন্ত্রী ভারত সফর বাতিল করেছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে