সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিকিম বাস সার্ভিস চালু হলো

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-দার্জিলিং-সিকিম রুটে সরাসরি বাস সার্ভিস চালু করতে পরীক্ষামূলকভাবে ভারতের সিকিম যাচ্ছে বিআরটিসি-শ্যামলী হুন্দাই পরিবহনের দু’টি বাস।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গাবতলী বিআরটিসি বাস টার্মিনাল থেকে সিকিমের উদ্দেশে বাসগুলো ছেড়ে যায়।

এক হাজার ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের পর্যটন রাজ্য সিকিমের রাজধানী গ্যাংকটকে পৌঁছাবে প্রতিনিধিদল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল করিমের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল ট্রায়াল রানের বহরে রয়েছে। চার দিনের যাত্রা শেষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন তারা।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ইহসান-ই-এলাহী বলেন, ট্রায়াল রানে আমাদের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রণালয় ও গণমাধ্যমকর্মীরাও রয়েছেন। তারা পরীক্ষামূলক এ ট্রায়ালে বিভিন্ন বিষয় শনাক্ত করবেন। সেই অনুযায়ী প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষ হলে এ রুটে বাস সেবা চালু করা হবে।

এদিকে, ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। ঢাকা থেকে শিলিগুঁড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। সেখান থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার। সবমিলিয়ে এ রুটের দূরত্ব এক হাজার ১৪০ কিলোমিটার।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে