,

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

news-image

অনলাইন ডেস্ক : রিয়্যালিটি শোয়ের ঘনিষ্ঠ পরিবেশে অনেক সময়ই তারকাদের ব্যক্তিগত জীবনের নানান অদেখা তথ্য প্রকাশ্যে চলে আসে। এবার ‘বিগ বস ২০’-এর ঘরে জনপ্রিয় র‍্যাপার বাদশার সঙ্গে নিজের সাবেক সম্পর্ক নিয়ে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিনেত্রী ইশা রিখি। সহপ্রতিযোগী কনিকা মানের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি দাবি করেন, বাদশার সঙ্গে সম্পর্কের সময় তিনি মানসিক ও শারীরিক—দুইভাবেই মারাত্মক প্রতারণার শিকার হয়েছেন।

কথোপকথনের সময় ইশা জানান, যেকোনো বিষয় বিশ্বাস করার আগে তিনি প্রমাণ দেখতে পছন্দ করেন। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক সত্য তার সামনে পরিষ্কার হতে শুরু করে। তিনি অভিযোগ করেন, প্রকাশ্যে তাকে শুধুই ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচয় দেওয়া হতো এবং সম্পর্কের অনিশ্চিত এই পরিস্থিতি তার জন্য অত্যন্ত বিষাক্ত হয়ে উঠেছিল। আড়ালে অন্য আরও অনেক নারীর সঙ্গে একইভাবে সাময়িক সম্পর্ক বজায় রাখা হতো উল্লেখ করে তিনি বলেন, নিজের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি বাদশা তাকেও জীবনে আটকে রাখতে চেয়েছিলেন। তার সরলতা ও ভালো মনের সুযোগ নিয়ে ভুয়া বাস্তবতার ছবি দেখানো হয়েছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। ইশার এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে নেটদুনিয়ায় বাদশা ও তার অতীত সম্পর্ক নিয়ে নতুন করে তুমুল চর্চা শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে