,

আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের প্লেন ভাড়া ১৫০ টাকা!

news-image

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জরুরি ভিত্তিতে উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করায় প্রতিকেজির ভাড়া পড়েছে ১৫০ টাকার মত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্লেনে করে আমদানি করতে পেঁয়াজের দাম বাদ দিয়েই আমাদের পরিবহন খরচ ১৫০ টাকার মত লেগেছে। তারপরও মানুষের উপকার করার জন্য আমরা প্লেনে পেঁয়াজ এনেছি। আজ যদি আমাদের যোগান ঠিক থাকতো তাহলে এত দাম বাড়তো না।

তিনি বলেন, দেশের চাহিদার প্রায় চার ভাগের এক ভাগ পেঁয়াজ প্রতিবছর বিদেশ থেকে আমদানি করতে হয়। সংকট মোকাবেলায় উচ্চ মূল্যে পেঁয়াজ আমদানি করে ভর্তুকি দিয়ে কম মূল্যে দেশের মানুষের কাছে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। চাহিদা অনুযায়ী দেশে পেঁয়াজ উৎপন্ন হলে কোনো সমস্যা হতো না।

পেঁয়াজ উৎপাদনকারীদের উপযুক্ত মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উপযুক্ত মূল্য না পেলে তারা উৎপাদনে উৎসাহ হারাবেন।

পেঁয়াজের দাম বাড়ায় ব্যবসায়ীদের অভিযুক্ত করে তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় পেঁয়াজের দাম দ্বিগুন হয়ে যায়। রপ্তানি ঘোষণার বন্ধের পরে এ পেঁয়াজ আসেনি। পেঁয়াজ আমদানি বন্ধের সুযোগে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।

টিপু মুনশি বলেন, পৃথিবীর অনেক দেশে ধর্মীয় উৎসবের সময় পণ্যের মূল্য কমিয়ে ভোক্তাদের সহযোগিতা করা হয়। আমাদের দেশে পবিত্র রমজান এলেই পণ্যের মূল্য বাড়ার প্রবণতা দেখা যায়। এ অবস্থা মোকাবেলায় ভোক্তাদেরও সচেতন হতে হবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, এফবিসিসআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ। পাশাপাশি, প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমের বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা