,

জামিন পেলেন পিয়াসা

news-image

আদালত প্রতিবেদক : শ্বশুর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের করা চাঁদা দাবির মামলায় বনানী রেইনট্রিতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আইনজীবী মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পিয়াসা। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

গত ৫ মার্চ ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম গত ১ আগস্ট ফারিয়া মাহবুব পিয়াসাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে পিয়াসাকে ১১ ডিসেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন। এদিন পিয়াসা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

পিয়াসার বিরুদ্ধে মামলার অভিযোগ- পিয়াসা ফাঁদে ফেলে সাফাত আহমেদকে ২০১৫ সালের ১ জানুয়ারি বিয়ে করেন। পরে তিনি জানতে পারেন পিয়াসা মাদকাসক্ত এবং উশৃঙ্খল চলাফেরা ও জীবন-যাপনে অভ্যস্ত।

পরে সাফাত আহমেদ ২০১৭ সালের ৮ মার্চ পিয়াসাকে তালাক দেন। সাফাত রেইনট্রির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর গত বছরের ২৯ নভেম্বর জামিন পান। সাফাত জামিন পাওয়ার পর পিয়াসা বাড়িতে যায় এবং পরিবারের লোকজনের সঙ্গে অশালীন আচরণ ও অনৈতিক কার্যকলাপ শুরু করে। দিলদার আহমেদ পিয়াসা ও তার বন্ধুদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পিয়াসা তাতে অস্বীকৃতি জানান।

গত ১০ ফেব্রুয়ারি পিয়াসা সাফাতের ছোট ভাই ও মায়ের সঙ্গে খারাপ আচরণ দেখে বাদী বাধা দেন। পরে পিয়াসা দিলদার আহমেদ ও তার পরিবারের লোকজনের প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং ৫ কোটি টাকা দাবি করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা