,

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক

news-image

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় দগ্ধ ৩৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি জানান, এই ব্যক্তিদের সর্বনিম্ন ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

বুধবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এদিকে সন্ধ্যার পর ঢাকা মেডিকেলে রোগীদের দেখতে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি সাংবাদিকদের বলেন, ওই কারখানার কোনো অনুমোদন ছিলো না। কারখানাটি কীভাবে সেখানে হলো, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ঢাকা মেডিকেলে আসার আগে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে ঘুরে দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আর্তনাদ করতে দেখা গেছে। যন্ত্রণায় তারা বলছে ‘ভাই আমাকে বাঁচান, আমি পুড়ে শেষ হয়ে যাচ্ছি, ভাই…’,।

তাদের আর্তনাদে চোখে পানি চলে আসে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সবার। একসঙ্গে এত রোগী আসায় প্রশাসনের নির্দেশক্রমে তাদের সেবায় হাসপাতালের অন্যান্য বিভাগ থেকেও ছুটে আসছেন চিকিৎসক ও নার্সরা। সহায়তা করছেন ওয়ার্ড বয় থেকে শুরু করে অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা