,

দক্ষিণ কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হিজলতলা এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি প্লাস্টিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণের পর অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা ও কারখানার আহত শ্রমিকরা জানান, প্লাস্টিক গ্লাস তৈরির কাজ করায় সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আজাদ দৈনিক আমাদের সময় অনলাইনকে জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, র‌্যাব ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

গত ফেব্রুয়ারি মাসে ওই কারখানায় আরেক দফা আগুন লেগেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড