,

সন্তানদের সব সময় ভালো কাজে ব্যস্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্তানদের সব সময় ভালো কাজে ব্যস্ত রাখতে হবে, যাতে তারা উগ্রবাদে জড়িয়ে না পড়ে। আমাদের সন্তানরা অদম্য মেধাবী।

মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনব্যাপী উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে টার্গেট করে দেশের নানা প্রান্তে মানুষ হত্যা করা হয়েছে। সব কটি ঘটনা পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি- এগুলো আমাদের দেশীয় সন্ত্রাসীদেরই কর্মকাণ্ড। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। ২০১৬ সালে হলি আর্টিজানে জঘন্যতম জঙ্গি হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন নাগরিককে হত্যা করা হয়। এর পরপরই একটি ওয়েবসাইট থেকে দাবি করা হল- এটি অন্য একটি দেশের জঙ্গিদের কাজ। অথচ সে দেশের সঙ্গে আমাদের বর্ডারসহ কোনো ধরনের সম্পর্ক নেই।

তিনি বলেন, এ ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদবিরোধী ডাক দিলেন। সে ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ ঘুরে দাঁড়ালেন। এরপর এমন ঘটনাও ঘটেছে- মা তার নিজের সন্তানকে ধরিয়ে দিয়েছেন।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণরা যারা ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে সারাক্ষণ থাকেন, তারা কোনো কিছু দেখলে বিশ্বাস করার আগে যেন বিষয়টি যাচাই করে নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা