,

জঙ্গিরা সংশোধন হচ্ছে না : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সাজাপ্রাপ্ত জঙ্গিরা কারাগারে সংশোধন হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারি।আজ মঙ্গলবার দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন-২০১৯’ এর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জাবেদ পাটোয়ারি বলেন, ‘বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা কারাগারে আছে। কারাগারে তাদের ডি-রেডিকালাইজড করা যাচ্ছে না।’

আইজিপি বলেন, ‘যারা জঙ্গিবাদের অভিযোগে কারাগারে যাচ্ছে এবং মুক্ত হয়ে ফিরে আসছে তাদের পুনর্বাসনের একটি পরিকল্পনা করতে হবে আমাদের। তারা আমাদেরই সমাজের সন্তান। তাদের মূল সমাজে ফিরিয়ে আনার প্রচেষ্টা থাকতে হবে।’

এ সময় জঙ্গিদের সুপথে ফেরানোর জন্য অনেক কাজ করার আছে বলেও মনে করেন পুলিশ মহাপরিদর্শক।তিনি বলেন, জঙ্গিদের নিয়ে এনজিওরা অনেক কাজ করতে পারে।

জঙ্গিবাদ বিরোধী সচেতনতার বিষয়ে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলার মসজিদগুলোর ইমামদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করতে বলেছি। এর ফলে যাদের জঙ্গিবাদের দিকে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা ধর্মের সুষ্ঠু ব্যাখ্যা পেয়ে আর এ পথে ঝুঁকবেন না।’

ড. জাবেদ পাটোয়ারি বলেন, ‘২০১৬ সালের পরে আমাদের দেশে বেশ কিছু অভিযান হয়েছে। আমরা জঙ্গিদের এনকাউন্টার করেছি, ধ্বংস করেছি বলেই এখন এর সুফল ভোগ করছি। কিন্তু বাইরে থেকে আমরা উগ্রবাদীদের চিহ্নিত করি, মামলা দেই, গ্রেপ্তার করে জেলে ঢোকাই। কিন্তু সেখানে গিয়ে তাদের সংশোধন হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘উগ্রবাদের মতো ধ্বংসাত্মক একটি বিষয় মোকাবিলা করার জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব না। সমন্বিত প্রয়াসই উগ্রবাদিতা মোকাবেলা করতে পারে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা