,

ঢাকা-সিকিম সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে

news-image

নিউজ ডেস্ক : পর্যটকদের যাতায়াত সহজ করতে ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিম রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বিআরটিসির বাস সার্ভিস।

১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে সিকিম যাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস।

ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম থাকবে বলে জানা গেছে।

বিআরটিসি সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থেকে বিআরটিসির দুটি বাস সিকিম ও দার্জিলিংয়ের পথে রওনা দেবে। ১ হাজার ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিকিম পৌঁছাবে বাসগুলো। পাঁচ দিনের সফর শেষে ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসবে বাসগুলো।

বিআরটিসি’র চেয়ারম্যান এহছানে এলাহী বাংলানিউজকে বলেন, ঢাকা-সিকিম রুটের বর্তমান অবস্থা, পর্যটক সুবিধা ও নিয়মিত বাস চালু করতেই ট্রায়াল রানটি চালানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা