,

‘দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা’

news-image

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশন (দুদক) জনগণের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে দুদক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে।

ইকবাল মাহমুদ বলেন, জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সুখে রয়েছেন, তাদের বলতে চাই- দুদক সে ব্যবস্থা রাখবে না। তারা যেখানেই থাকুক না কেন, দুদক তাদের পেছনে রয়েছে। তাদের অবৈধ অর্জন দুদক শান্তিতে ভোগ করতে দেবে না।

তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধান কোনো প্রতিষ্ঠান, সরকার বা গোষ্ঠীর পক্ষে একা সম্ভব নয়। সব শ্রেণী-পেশার মানুষ যদি পূর্ণ আন্তরিক হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ ও দমন সম্ভব।

সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, আগামী প্রজন্মকে সামনে রেখে ও দেশকে দুর্নীতিমুক্ত করতে সবাইকে এটির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক সংস্থার মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গণস্বাক্ষরতার আয়োজন করেছে। যা সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। একইসঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শাহবাগ মোড় পর্যন্ত মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল পৌনে ১১টায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে দুদকের সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা