সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুম্পার বন্ধু চার দিনের রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুরহস্য উদঘাটনে তার বন্ধু আব্দুর রহমান সৈকতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

আটক সৈকতকে রোববার গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে; এ সময় সৈকতের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ সৈকতকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে রুম্পাকে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সন্ধ্যায় আটক করা হয় সৈকতকে।

গত বুধবার রাত ১১টার দিকে অজ্ঞাতপরিচয় হিসেবে সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর ভবনের সামনে থেকে রুম্পার লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে লাশ অজ্ঞাত থাকায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করে।

৪/৪ নম্বর ভবনের নিচতলা ও তৃতীয় তলায় ছেলেদের মেস এবং দ্বিতীয় ও চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন ভাড়াটেরা। রুম্পা ওই ভবনে গিয়েছিলেন কি-না, খতিয়ে দেখা হচ্ছে সেটিও। এ ছাড়া পাশের আয়েশা শপিং কমপ্লেক্সের ১১ তলা ভবনের ছাদে স্যান্ডেলের ছাপ পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ৬৪/৪ নম্বর ভবনের গলিতে এক তরুণীকে প্রবেশের দৃশ্য দেখা গেছে। ছবিটি অস্পষ্ট হওয়ায় সেটি রুম্পা কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে