শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

news-image

নিউজ ডেস্ক : টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের আকস্মিক হামলা এবং এলোপাতাড়ি গুলিবর্ষণে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে এক কিশোরসহ দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার দিনগত রাত পৌনে ৯টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে হামলার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা হচ্ছেন এ ব্লকেরই ৬২৭ নং শেডের বাসিন্দা হাফেজ আহমদের ছেলে মো. রশিদ ওরফে ফয়সাল (১৩) এবং ৬৭৭ নং শেডের বাসিন্দা মৃত ছৈয়দ হোছন প্রকাশ লাল বুইজ্জার ছেলে শামসুল আমিন (৩২)।

গোলাগুলি থেমে যাওয়ার পর আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত অবস্থায় পান। আর মো. রশিদ ও শামসুলকে আহতাবস্থায় উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়।

নিহত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে ক্যাম্পের বাসিন্দারা ধারণা করছেন, তিনি ডাকাত দলের সদস্য হতে পারেন।নিজেদের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা