সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাম-আতাউর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।

শনিবার সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলরদের অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন তারা। সভাপতি পদে এম এ সালাম ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী ১২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।