,

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- শাহাদাত হোসেন ও খোরশেদ আলম।

পুলিশের দাবি, গভীর রাতে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে শাহাদাত হোসেন ও খোরশেদ আলম নিহত হয়েছেন। নিহত শাহাদাত উপজেলার দর্জিপাড়ার আবু তাহেরের ছেলে ও খোরশেদ বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, বুধবার গভীর রাতে গুলির আওয়াজ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ওই দুই যুবক নিহত হয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা