,

আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণকে সেবা প্রদান ও তাদের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদেরকে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে বাংলাদেশ পুলিশ ডরমিটরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি। পুলিশের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। আমরা জঙ্গিবাদের মত মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণকে সাথে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধেও জয়ী হবো।

পুলিশ প্রধান বলেন, মামলার সাক্ষ্য দেয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজে প্রতিদিন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তাকে ঢাকায় আসতে হয়। ঢাকায় তাদের থাকার জন্য কোন আবাসনের সুবিধা ছিল না। এ ডরমিটরি নির্মাণের মাধ্যমে তাদের আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে।

তিনি বলেন, বর্তমানে ঢাকা শহরে পুলিশের স্থাপনা নির্মাণ উপযোগী জমি পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। এ জন্য ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভবন নির্মাণের সময় ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টি মাথায় রেখে নির্মাণ কাজ করতে হবে।

তিনি ঢাকার বাইরেও ভবন নির্মাণের ক্ষেত্রে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, এসবি’র অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডি’র অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজি (অর্থ) মোঃ শাহাব উদ্দীন কোরেশী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি আনুষ্ঠানিকভাবে ১০ তলা বিশিষ্ট বাংলাদেশ পুলিশ ডরমিটরি ভবন উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা