,

যে ১৮ প্রতিষ্ঠান স্বর্ণ বিক্রির লাইসেন্স পেল

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ স্বর্ণ চালান ঠেকাতে ১৮টি প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির লাইসেন্স দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো নির্ধারিত অঙ্কের কর দিয়ে বৈধভাবে স্বর্ণ আমদানি করতে পারবে।

প্রতিটি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে দুই বছরের জন্য এই লাইসেন্স দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মধুমতি ব্যাংক, ডায়মন্ড ওয়ার্ল্ড, জুয়েলারি হাউস, রত্ন গোল্ড কর্নার, এরোজা গোল্ড কর্পোরেশন, আমিন জুয়েলার্স।

সৃজা গোল্ড প্লেস লিমিটেড, জারওয়া হাউস প্রাইভেট লিমিটেড, মিলন বাজার, এস কিউ ট্রেডিং এন্ড ইঞ্জিনিয়ারিং, এমকে ইন্টারন্যাশনাল, আমিন জুয়েলার্স লিমিটেড।

বোরাক কমোডিটিস এক্সচেঞ্জ কোম্পানি, গোল্ডেন জুয়েলারি, রিয়া জুয়েলার্স, লক্ষ্মী জুয়েলার্স লিমিটেড, বিডিইএক্স গোল্ড এন্ড ডায়মন্ড লিমিটেড এবং ডি ডামাস দি আর্ট অব জুয়েলারি।

রোববার প্রতিষ্ঠানগুলোকে ডিলারশিপ অনুমোদনের কপি হস্তান্তর করে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, দেশের অভ্যন্তরীণ বাজারে বার্ষিক প্রায় ১৫ থেকে ২০ মেট্রিক টন স্বর্ণের চাহিদা রয়েছে। কিন্তু বৈধ পথে স্বর্ণ আমদানির সুযোগ না থাকায় এর সিংহভাগ পূরণ হচ্ছে চোরচালানের মাধ্যমে আসা স্বর্ণ দিয়ে। এতে প্রতি বছর বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

গত বছরের অক্টোবরে স্বর্ণ আমদানির নীতিমালা প্রণয়ন করা হয়। ওই নীতিমালার আওতায় স্বর্ণ আমদানির ডিলারশিপের লাইসেন্স দিতে চলতি বছরের ১৯ মার্চ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা